
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য প্রায় ৩ লাখ ইউরো বা আড়াই কোটি সমপরিমাণ অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বুধবার ইইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে বলে জানিয়েছে ।
বিজ্ঞপ্তিতে ইইউ জানিয়েছে, এই অর্থ সহায়তায় বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজারে আশ্রয় নেওয়া নতুন প্রায় সাড়ে ৭ হাজার রোহিঙ্গা শরণার্থী সরাসরি উপকৃত হবে। এ বিষয়ে ইউরোপীয় কমিশনের মানবিক সহায়তা বিভাগ বা ইসিএইচও'র প্রধান রোমান ম্যাচের বলেছেন, ‘সম্প্রতি নাফ নদী পেরিয়ে বাংলাদেশে যে রোহিঙ্গা পরিবারগুলো আশ্রয় নিয়েছে তারা সঙ্গে করে কিছুই নিয়ে আসতে পারেনি ।
এ কারণে তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো খুব জরুরি। তিনি আরও বলেন, ‘ইউরোপীয় কমিশন থেকে দেওয়া সহায়তা কেবলমাত্র রোহিঙ্গাদের জরুরি প্রয়োজনই মেটাবে না বরং মানসিকভাবেও তাদের সাহায্য করবে ।