
আন্তর্জাতিক ডেস্কঃ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকীতে টুইটে শুভেচ্ছা জানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। গত মঙ্গলবার রাহুল গান্ধীকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি।
নোট বাতিলের পর বিধানসভা ভোটের তিক্ততা কাটিয়ে ক্রমশ কাছাকাছি আসছে কংগ্রেস-তৃণমূল কংগ্রেস। গতকাল বুধবার মুখ্যমন্ত্রীর টুইট তারই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল। দলের দুই সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব করেছে। আর সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে ফের রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা। মমতার তোপ, প্রতিহিংসার রাজনীতি করে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না।