News71.com
 International
 29 Dec 16, 11:43 AM
 325           
 0
 29 Dec 16, 11:43 AM

স্থলে ও পানিতে চলতে সক্ষম রাশিয়ার 'যুদ্ধ হেলিকপ্টার' ।।

স্থলে ও পানিতে চলতে সক্ষম রাশিয়ার 'যুদ্ধ হেলিকপ্টার' ।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রথম কামোভ Ka-226 যুদ্ধ হেলিকপ্টার স্থলে ও পানিতে সমান পারদর্শী। আর এমন হেলিকপ্টারটি সম্পূর্ণ নির্মাণ করল দেশটি নিজেই। রুশ নৌবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী ব্যবহারের জন্যই মূলত নির্মাণ করা হয়েছে এই বিশেষ হেলিকপ্টার।

জানা যায়, সেনা অভিযানের পাশাপাশি সেনার সরঞ্জাম বহন, সেনার মেডিকেল টিমকে বহন ও এয়ার পেট্রোলিংয়ে সক্ষম এই হেলিকপ্টার। রুশসেনা সূত্রের খবরে বলা হয়, উপকূল বাহিনীর জন্য অন্তত ১০টি কামোভ যুদ্ধ বিমান কিনতে চায় সরকার।

দেশটির এ হেলিকপ্টারটি নির্মাতার জানিয়েছেন, ভবিষ্যতে অন্যান্য দেশে এই হেলিকপ্টার বিক্রিও করবেন তারা। অন্যান্য দেশেও এটির চাহিদা বাড়বে বলে আশা প্রকাশ করেন, রুশ হেলিকপ্টারের প্রধান আলেকজান্ডার মিখেভ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন