
আন্তর্জাতিক ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহর। রিখটার স্কেলে এ ভূ-কম্পনের তীব্রতা ছিলো ৫ দশমিক ৫। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও নেই ।
স্থানীয় সময় গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ভূমিকম্পন অনুভূত হয়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো দেশটির সিডন শহর থেকে ৩৫ কিলোমিটার পূর্বে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ।