
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে পৃথক ২টি বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় লেতি দ্বীপে গতকাল বুধবার রাতে এ দুই হামলা চলানো হয় ।
প্রথম হামলার ঘটনায় ২৭ জন আহত হন। তারা লিলনগোসে একটি বক্সিং ম্যাচ দেখছিলো। শহরের মেয়র আলবার্ট বিলাহারমোসা জানান, ম্যানিলার প্রায় ৬২০ কিলোমিটার দক্ষিণের এ শহর থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয় । সামরিক সূত্র জানায়, প্রথম বোমা বিস্ফোরণের মাত্র এক ঘণ্টা পর ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একটি মহাসড়কে দ্বিতীয় বোমা বিস্ফোরণে ছয়জন আহত হন ।