News71.com
 International
 29 Dec 16, 02:36 PM
 277           
 0
 29 Dec 16, 02:36 PM

টোকিওর বিতর্কিত ইয়াসুকুনি সমাধিক্ষেত্র পরিদর্শন করলেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা ।।

টোকিওর বিতর্কিত ইয়াসুকুনি সমাধিক্ষেত্র পরিদর্শন করলেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা আজ বৃহস্পতিবার টোকিওর বিতর্কিত ইয়াসুকুনি সমাধিক্ষেত্র পরিদর্শন করেছেন। এখানে প্রধানত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের সমাহিত করা হয়েছে। দেশটির মাধ্যম এ তথ্য জানায় ।

সমাধিস্থলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কয়েক লাখ জাপানি সৈন্যকে সমাহিত করা হয়। তবে এ ঘটনার সমালোচনা করেছে চীন ও দক্ষিণ কোরিয়া। ২০ শতকের প্রথমাংশে দেশ ২টিতে জাপানি ঔপনিবেশ শাসকরা নির্যাতন ও আগ্রাসন চালায় ।

আগস্ট মাসে মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ পদ গ্রহণের পর এই প্রথম প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নতুন প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা ইয়াসুকুনি সমাধিক্ষেত্র পরিদর্শন করলেন। জাপানের জাতীয় টেলিভিশন একথা জানিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটিতে অ্যাবের শ্রদ্ধা জানানোর পরপরই ইনাদার এই সমাধিক্ষেত্র পরিদর্শনের ঘটনাকে ব্যাপক বৈরীতামূলক আচরণ হিসেবে দেখা হচ্ছে ।

১৯৪১ সালের ৭ই ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান পার্ল হারবারে ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ২ হাজার ৩শ সদস্য নিহত হয়। এদিকে ইনাদার এই পরিদর্শন নিয়ে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন