News71.com
 International
 29 Dec 16, 05:44 PM
 299           
 0
 29 Dec 16, 05:44 PM

সিন্ধু পানিচুক্তি' ভাঙলে ভারতকে উপযুক্ত জবাব দিবে পাকিস্তান ।। পাক বিদেশ সচিব আইজাজ আহমদ চৌধুরী 

সিন্ধু পানিচুক্তি' ভাঙলে ভারতকে উপযুক্ত জবাব দিবে পাকিস্তান ।। পাক বিদেশ সচিব আইজাজ আহমদ চৌধুরী 

 

আন্তর্জাতিক ডেস্কঃ সিন্ধু পানিচুক্তি' নিয়ে নতুন করে ভারতকে সতর্ক করে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ আহমদ চৌধুরী বলেছেন, সিন্ধু পানিচুক্তি লঙ্ঘন করলে ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়। শুধু তাই নয়, ভারতের এই আচরণ বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি মনে করেন, এই ধরণের কোন পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই দুই বার ভারত ভেবে নিবে ।

আইজাজ আহমদ চৌধুরী আরো জানান, ভারতের পক্ষ থেকে একতরফা ভাবে এই চুক্তি লঙ্ঘন করলে তাতে কেবল সিন্ধু পানি চুক্তিই লঙ্ঘন করা হবে না। বরং অন্য দেশগুলোর জন্যও তা নজির হয়ে যাবে। অনেক দেশ একইরকম কাজের জন্য আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে একে নজির হিসেবে দেখাবে ।

জানা যায়, ১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, সিন্ধু অববাহিকার পূর্বের ৩ নদী রাভি, বিয়াস ও সাটলেজ নদী ভারতের জন্য বরাদ্দ করা হয়। অনদিকে, পশ্চিমের ৩ নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের পানির ৮০ শতাংশ পাকিস্তানের জন্য বরাদ্দ করা হয়েছিল। চলতি সপ্তাহের প্রথম দিকে খবর বের হয়েছে যে, ভারত খাল ও বিশালকারের ড্যাম নির্মাণের জন্য সিন্ধু অববাহিকার পশ্চিম নদীগুলোর পানি পূর্ণ ব্যবহারের চেষ্টা জোরদার পদক্ষেপ নিচ্ছে ।

যদিও ভারত দাবি করছে, তারা সিন্ধু নদীর পানির ২০ ভাগেরই পূর্ণ ব্যবহার করছে না এবং প্রস্তাবিত এই পানি প্রকল্প চুক্তি লঙ্ঘন করবে না। তবে পাকিস্তান এই দাবিকে নাকচ করে আসছে। আইজাজ চৌধুরী বলেন, এই ধরণের চরমপন্থা ভারত-পাকিস্তানের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আবারও দুই দেশের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক ভালো নয়। এর কারণ হচ্ছে দুই দেশের মধ্যে কোন সংলাপ হচ্ছে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন