News71.com
 International
 30 Dec 16, 07:21 PM
 242           
 0
 30 Dec 16, 07:21 PM

মার্কিন অভিবাসীদের বাঁচাতে বারাক ওবামার দ্বারে মেয়ররা।।

মার্কিন অভিবাসীদের বাঁচাতে বারাক ওবামার দ্বারে মেয়ররা।।

 

আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানো হবে । ৩ সপ্তাহের মাথায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এ পরিস্থিতিতে অভিবাসীদের বিপদমুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি শেষ চেষ্টা করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৩১ নগরীর মেয়র ।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিওসহ ৩১ জন বলেছেন, অপ্রাপ্ত বয়স্ক হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পর যারা অবৈধ হয়েছেন, তাঁদের আরও সময় দেওয়া প্রয়োজন ।

বিভিন্ন ঝুঁকিপূর্ণ দেশ থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে অস্থায়ী আশ্রয় পেয়েছেন। তাঁদের যেন ফেরত না পাঠানো হয়। অভিবাসীবান্ধব এসব নগরপিতারা যৌথ আবেদনে বলেছেন, ওবামা ব্যক্তিগত গোপনীয়তার আইন আরও কঠিন করতে পারেন ।

এতে ট্রাম্প প্রশাসনের লোকজন অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বিতাড়িত করতে পর্যাপ্ত তথ্য পাবে না। প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর ৮ বছরের মেয়াদে প্রায় ২৫ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছেন। সাম্প্রতিক সময়ে যেকোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় অভিবাসীদের ফেরত পাঠানোর এই সংখ্যা সর্বোচ্চ ।

কিন্তু ট্রাম্প যেভাবে প্রকাশ্যে অভিবাসনবিরোধী মনোভাব দেখান, এতে শুধু অভিবাসীরাই ভীত নয়, অভিবাসীবান্ধব রাজনীতিবিদ ও নগর পিতারাও ভীত ।

৩১ জনের মধ্যে নিউইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, সানফ্রান্সিসকো, বোস্টন, ডেনভার নগরের মেয়র রয়েছেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ক্ষমতাধর এসব নগরপিতারা চালিকাশক্তি হিসেবে কাজ করেন ।

নিজেদের নগরের বৈধ-অবৈধ অভিবাসীদের উদ্বেগ-উৎকণ্ঠা নিরসনের জন্য তাঁরা প্রাণপণ চেষ্টা করছেন। নিউইয়র্ক সিভিল লিবারেটিজ ইউনিয়নের নির্বাহী পরিচালক ডানা লিবারম্যান মেয়রদের যৌথ আহ্বানে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন ।

ডানা লিবারম্যান বলেছেন, নাগরিক এবং গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নজিরবিহীন হুমকি। এর প্রতিরোধ জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিদ্বেষ-বৈষম্যের বিরুদ্ধে নাগরিক সংহতি বজায় রাখতে নগরপিতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ।

ডানা লিবারম্যান বলেন, এখন সময় এসেছে অভিবাসী ইস্যুতে নগরপিতাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন