
আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হল। রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতা সম্পন্ন হওয়ায় গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে সিরিয়া সরকার ও বিদ্রোহীরা যুদ্ধবিরতিতে যায় ।
এই যুদ্ধ বিরতির আওতায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী ৬২ হাজার বিদ্রোহীর ওপর আর হামলা চালাবে না। সেই সঙ্গে বিদ্রোহীরাও চালাবে না কোন ধরনের অতর্কিত হামলা ।
উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনা খুব জলদি শুরু হবে। আর এ আলোচনা হবে কাজাখাস্তানের রাজধানী আস্তানায় ।
তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও জঙ্গি গোষ্ঠী আইএস ও আল-কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট থেকে বেরিয়ে আসা জাবাত ফাতেহ আল শাম এর বাইরে থাকবে। তাদের ওপর যথারীতি অভিযান চলবে ।