News71.com
 International
 30 Dec 16, 07:58 PM
 261           
 0
 30 Dec 16, 07:58 PM

চীনে যানবাহন চলাচলের জন্য বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন ।।

চীনে যানবাহন চলাচলের জন্য বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে যানবাহন চলাচলের জন্য বিশ্বের সর্বোচ্চ সেতু খুলে দেওয়া হয়েছে। এ সেতু নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুটি পার্বত্য প্রদেশের মধ্যে সংযোগ স্থাপন সম্ভব হয়েছে এবং যাতায়াতে ৪ ভাগের ৩ ভাগ সময় কম লাগবে। আজ শুক্রবার গুইঝু প্রাদেশিক পরিবহন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি নদীর ওপর নির্মিত বিপানজিয়াং সেতুর উচ্চতা ৫৬৫ মিটার (১ হাজার ৮৫৪ ফুট)। সেতুটি পার্বত্য প্রদেশ ইউনান ও গুইঝু প্রদেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে ।

গতকাল বৃহস্পতিবার সেতুটি খুলে দেওয়ার পর দুয়ান নামের এক ট্রাকচালকের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, এর ফলে ইউনানের জুয়ানউয়ি থেকে গুইঝুর শুইচেংয়ে যাতায়াতে চার ঘণ্টারও বেশি সময় কম লাগবে। ওই ট্রাকচালক আরো জানান, সেতুটি এ দুই প্রদেশে যাতায়াতকারী লোকজনের খুবই উপকারে আসবে। স্থানীয় সংবাদপত্র জানায়, ১ হাজার ৩৪১ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ১৪ কোটি ৪০ লাখ ডলার (১শ’ কোটি ইউয়ান) ব্যয় হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন