News71.com
 International
 31 Dec 16, 09:02 AM
 268           
 0
 31 Dec 16, 09:02 AM

২০১৬ সালে সমরাস্ত্র কেনায় সবাইকে ছাড়িয়ে গেছে সৌদি আরব ।।

২০১৬ সালে সমরাস্ত্র কেনায় সবাইকে ছাড়িয়ে গেছে সৌদি আরব ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৬ সালে অস্ত্র কেনার দিক দিয়ে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের ধারে কাছেও নেই অন্য কোনো দেশ। সবচেয়ে বেশি অস্ত্র ক্রয়ের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতের চেয়ে প্রায় তিনগুন বেশি টাকা খরচ করে দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে ।

কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) উদ্বৃতি এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনটিতে যদিও কংগ্রেসের অফিসিয়াল কোনো বক্তব্য প্রতিফলিত হয় না। ‘উন্নয়নশীল দেশে প্রচলিত অস্ত্র স্থানান্তর ২০০৮-২০১৫’ শীর্ষক এই প্রতিবেদনটি বিভিন্ন উন্নয়নশীল দেশের অস্ত্র কেনার পরিমান নিয়ে করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ অস্ত্র ক্রয় কারী দেশ সৌদি আরব উল্লেখিত সময়ে ৯৩.৫ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করেছে। অন্যদিকে উল্লেখিত সময়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারত ৩৪ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন