News71.com
 International
 31 Dec 16, 09:03 AM
 261           
 0
 31 Dec 16, 09:03 AM

মুখ্যমন্ত্রী ছেলে অখিলেশ যাদবকে সমাজবাদী পার্টি থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন পিতা মুলায়ম সিং যাদব ।।

মুখ্যমন্ত্রী ছেলে অখিলেশ যাদবকে সমাজবাদী পার্টি থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন পিতা মুলায়ম সিং যাদব ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ নিজের ছেলে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে সমাজবাদী পার্টি (এসপি) থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন বাবা ও দলের প্রধান মুলায়ম সিং যাদব। একই সাথে বহিষ্কার করা হয়েছে দলের সাধারণ সম্পাদক রামগোপাল যাদবকেও ।

দুই জনের বিরুদ্ধেই দলবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছেন মুলায়ম। আগামী বছরের গোড়ার দিকেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। গত বুধবার আসন্ন নির্বাচনের জন্য ৩২৫ জনের একটি প্রার্থী তালিকা ঘোষণা করেন মুলায়ম সিং যাদব। তবে সেই তালিকায় নাম ছিল না অখিলেশ যাদবের অনুগত বহু বিধায়ক ।

এর পরই অখিলেশ তার অনুগত ২৩৫ জনের একটি প্রার্থী তালিকা তৈরি করেছিলেন। আর বাবাকে অমান্য করে ছেলের প্রার্থী তালিকা নিয়েই বাবা-ছেলের মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে প্রবল অলোড়ন সৃষ্টি হচ্ছিল। এরপর এদিন সকালের অখিলেশ এবং রামগোপালকে শোকজ নোটিশ দেন দলের প্রধান মুলায়ম ।

তখনই ধারনা করা হচ্ছিল দলে বড় ধরনের কোন ভাঙন সৃষ্টি হতে যাচ্ছে। অবশেষে এদিন সন্ধ্যাতেই দল থেকে মুখ্যমন্ত্রী ও সাধারণ সম্পাদককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে মুলায়ম সিং এদিন জানান ‘দলকে বাঁচানোর জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরী ছিল। অখিলেশ বুঝতে পারছে না যে রামগোপাল দলটাকে ধ্বংস করে দিতে চাইছেন। দলের থেকে কোন ব্যক্তি বড় নয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন