News71.com
 International
 04 Jan 17, 12:28 PM
 261           
 0
 04 Jan 17, 12:28 PM

ফিলিপাইনে জেলে হামলা করে ১৩২ বন্দিকে মুক্ত করেছে বিদ্রোহীরা

ফিলিপাইনে জেলে হামলা করে ১৩২ বন্দিকে মুক্ত করেছে বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে মুসলিম বিদ্রোহী গ্রুপের সঙ্গে যুক্ত এক সশস্ত্র দল দেশটির দক্ষিণাঞ্চলের একটি জেলখানায় হামলা চালিয়ে আজ বুধবার ১৩২ বন্দিকে মুক্ত করে নিয়ে গেছে । এ সময় এক কারারক্ষী নিহত হয়েছেন। আজ এক কর্মকর্তা একথা জানায়। নর্থ কোটাবাটোর জেলে শতাধিক সশস্ত্র লোক হামলা চালায়। এ সময় কারাক্ষীদের সঙ্গে হামলাকারীদের ২ ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে ।

জেলখানার প্রহরী পিটার জন বোনগাত স্থানীয় টেলিভিশনে বলেন, ‘আমাদের হেফাজত থেকে তাদের সহযোদ্ধাদের উদ্ধারের জন্যই এ হামলা চালানো হয়েছে। এটি ছিল একটি উদ্ধার অভিযান । তিনি আরও জানান, অতর্কিত এই হামলায় কারারক্ষীরা সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে। প্রধান মুসলিম বিদ্রোহী গ্রুপ মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট ভোরের এ হামলার নেতৃত্ব দেয় ।

সামরিক ও পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় বা এই হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে পলাতক ও হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন