News71.com
 International
 04 Jan 17, 12:51 PM
 258           
 0
 04 Jan 17, 12:51 PM

সংযুক্ত আরব আমিরশাহীতে দাউদের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

সংযুক্ত আরব আমিরশাহীতে দাউদের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আন্তর্জাতিক ডেস্ক: মাফিয়াডন দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিল সংযুক্ত আরব আমিরশাহী সরকার। ইতোমধ্যই এই আন্ডারওয়ার্ল্ড ডনের ১৫ হাজার কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ।গতকাল মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, গত বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকার দাউদকে দেশে আনার চেষ্টা করছে। ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদকে এত বছরেও ভারতে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়নি।

দাউদ দীর্ঘদিন ভারতে না থাকলেও, এদেশে যে এখনও ডি কোম্পানির প্রভাব রয়েছে, সেটা চলচ্চিত্র পরিচালক বিশাল মিশ্র এবং প্রযোজক বিনোদ রমনীর অভিযোগেই স্পষ্ট। তাঁরা পুলিশকে জানিয়েছেন, আসন্ন ছবি ‘কফি উইথ ডি’-তে দাউদকে ব্যঙ্গ করায় এই ডনের অন্যতম সঙ্গী ছোটা শাকিলের তরফ থেকে হুমকি এসেছে। শাকিলের দাবি, ছবি থেকে ওই দৃশ্য বাদ দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন