News71.com
 International
 04 Jan 17, 02:08 PM
 276           
 0
 04 Jan 17, 02:08 PM

ফিজিতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প।। সুনামি সতর্কতা জারি

ফিজিতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প।। সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : ফিজিতে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ ভূকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২ । দ্বীপ রাষ্ট্রটির ২২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১০ কিলোমিটারে গভীরে এর উৎপত্তিস্থল ছিল। ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা ।

সূত্রে জানা গেছে , স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ৯টা ৫২ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ভূকম্পন এলাকার ৩শ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা রয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন