News71.com
 International
 04 Jan 17, 02:14 PM
 290           
 0
 04 Jan 17, 02:14 PM

‘রাশিয়ার হ্যাকিংয়ের কোনো প্রমাণ নেই’ ।। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস সচিব

‘রাশিয়ার হ্যাকিংয়ের কোনো প্রমাণ নেই’ ।। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস সচিব

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হ্যাকিংয়ের ফলে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত হওয়ার কোনো প্রমাণ নেই। এ বিষয়ে গোয়েন্দাদের চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত উপসংহারে যাওয়া দায়িত্বজ্ঞানহীনের কাজ হবে। সোমবার এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প মনোনীত প্রেস সেক্রেটারি সিন স্পাইসার। ফক্স নিউজকে তিনি বলেছেন, তারা (রাশিয়া) নির্বাচনকে প্রভাবিত করেছিল এর পক্ষে কোনোই প্রমাণ নেই। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগামী ২০শে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডনাল্ড ট্রাম্প। এরপরেই তার প্রেস সেক্রেটারি হচ্ছেন সিন স্পাইসার। তিনি সিএনএনকে বলেছেন, এ সপ্তাহের শেষের দিকে গোয়েন্দাদের চূড়ান্ত রিপোর্ট সম্পন্ন হবে। তারপরই তা দেখবেন ট্রাম্প। ওদিকে গত শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে অবরোধ ও ৩৫ কূটনীতিককে বহিষ্কার করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ব্যবস্থা খুব দ্রুতগতিতে নেয়ায় সতর্কতা উচ্চারণ করেছেন ট্রাম্প। সিন স্পাইসার বলেছেন, আমরা চূড়ান্ত রিপোর্ট পাওয়ার আগে লাফিয়ে এমন একটি পদক্ষেপে যাওয়া যথার্থ নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন