
আন্তর্জাতিক ডেস্কঃ চীনে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে একটি কেয়ার হোমে অগ্নিকান্ডে ৭ জনের প্রাণহানি হয়েছে। সরকারি সংবাদ সংস্থা জানায়, রাত ৪টার দিকে উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে ব্যক্তিগত একটি কেয়ার হোমে আগুন লাগে ।
২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে ৭ জন পুড়ে মারা যায়। এছাড়া ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সরকারি তথ্যানুযায়ী, ২০১৫ সালে চীনে মোট ৩ লাখ ৩৮ হাজার অগ্নিকান্ড হয় এবং এতে এক হাজার ৭শ ৪২ জন মারা যায় ।