
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের ইজমির শহরের আদালতের পাশে একটি গাড়ি বোমা হামলায় অন্তত ২জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার এ হামলার ঘটনাটি ঘটে ।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, নিহত দু’জনের মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। আর রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা জানায়, সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুই হামলাকারী বন্দুকযুদ্ধ হলে দুই হামলাকারী নিহত হন ।
বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, ছবি: সংগৃহীতওই ঘটনায় আহত ১০ জনকে দেশটির পশ্চিমাঞ্চলে হাসপাতালে পাঠানো হয়েছে ।