
আন্তর্জাতিক ডেস্লঃ প্রকাশিত একটি খবরে বেশ হইচই পড়ে গেছে রানির দেশে। সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনে লেখা হয়েছে বেশ কিছু বছর আগে রাজপ্রাসাদের এক রক্ষীর গুলি থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ ।
ঘুম না আসলে মাঝেমধ্যেই প্রাসাদের বাগানে একা হাঁটতে বেরোন রানি। তাঁর বহু দিনের অভ্যাস এটি। তেমনই এক ভোর রাত ৩টা নাগাদ হাঁটতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু অন্ধকারে তাঁকে চিনতে না পেরে সেই সময়ের কর্তব্যরত রক্ষী তাক করেছিলেন বন্দুক। চেঁচিয়ে জিজ্ঞাসা করেছিলেন কে রয়েছেন সেই অন্ধকারে ।
সেই রক্ষী পরে একটি সাক্ষাত্কারে জানান, যখন বুঝতে পারেন, অন্ধকারে রানি দ্বিতীয় এলিজাবেথ ঘুরে বেড়াচ্ছেন, তখন তিনি বিব্রত হয়ে রানির সামনেই বলে ফেলেন, ‘Bloody hell, Your Majesty, I nearly shot you’! সেই রক্ষী জানান, রানির সামনে এমন ভাষা ব্যবহার করে তিনি অত্যন্ত লজ্জিত হয়ে পড়েন ।
ভেবেছিলেন কপালে দুঃখ আছে। কিন্তু তাঁকে অবাক করে দিয়ে রানি বলেন, ‘না কোনো ব্যাপার নয়। তবে পরের বার হাঁটতে বেরোনোর আগে আপনাকে জানিয়ে দেব, যাতে আমাকে শ্যুট করার অবকাশ তৈরি না হয় । ’তবে এই ঘটনা ঠিক কতটা সত্যি তা নিয়ে কোনো মন্তব্য করেনি বাকিংহাম প্যালেস ।