News71.com
 International
 05 Jan 17, 11:39 PM
 273           
 0
 05 Jan 17, 11:39 PM

গান্ধীর ছবি ছাড়াই ভারতের স্টেট ব্যাংক থেকে মিলছে ২০০০ টাকার নতুন নোট ।।

গান্ধীর ছবি ছাড়াই ভারতের স্টেট ব্যাংক থেকে মিলছে ২০০০ টাকার নতুন নোট ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের স্টেট ব্যাংক থেকে মিলছে ২০০০ টাকার নতুন নোট। তবে তাতে নেই মহাত্মা গান্ধীর সেই চেনা ছবি। তাহলে কি নোট থেকে মহাত্মা গান্ধীর ছবি তুলে দেয়া হলো! নাকি জাল নোট! ব্যাংক বলছে, ছাপার ত্রুটির কারণে নোটগুলোতে মহাত্মা গান্ধীর ছবি নেই। তবে এগুলো আসল নোট ।

এমন ঘটনারই সাক্ষী মধ্যপ্রদেশের শেওপুর জেলার দুই প্রবীণ কৃষক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের হাতে ধরিয়ে দিয়েছে মহাত্মা গান্ধীর ছবি ছাড়া ২০০০ টাকার ‘আসল’ নোট। এ নিয়ে জানতে চাওয়া হলে ব্যাংক কর্তাদের দাবি, ছাপার ত্রুটি থাকায় নোটগুলোতে ছবি নেই। তবে এ নিয়ে ভাবনার কোন কারণ নেই। এগুলো আসল নোটই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন