
আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ায় আজ বৃহস্পতিবার অতিরিক্ত যাত্রীবোঝাই একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ১১ জন নিহত হয়েছে। পুলিশ একথা জানায় । মাতাতু নামে পরিচিত বাহনটি তানজানিয়া সীমান্তবর্তী সিরারে থেকে বন্দর নগরী কিসুমু যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ কমিশনার মোহাম্মদ মালিম জানান, মিনিবাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিল। কিভাবে এই ধরনের অতিরিক্ত যাত্রী বোঝাই বাসটি সিরারে থেকে এতদূর নির্বিঘ্নে চলে এল সে ব্যাপারে আমরা একটি পূর্ণাঙ্গ তদন্ত করব ।’
কেনিয়ার ট্রাফিক দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে বছরে প্রায় ৩ হাজার লোক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় । তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র ধারণা কেনিয়ায় বছরে প্রায় ১২ হাজার লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয় ।