News71.com
 International
 05 Jan 17, 11:46 PM
 262           
 0
 05 Jan 17, 11:46 PM

মেক্সিকোর আকাপুলকোর খোলা বাজারে বন্দুকধারীদের হামলা ।। নিহত ৬

মেক্সিকোর আকাপুলকোর খোলা বাজারে বন্দুকধারীদের হামলা ।। নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর আকাপুলকোর একটি খোলা বাজারে গতকাল বুধবার দিনের বেলায় বন্দুকধারীদের হামলায় ৬ জন নিহত হয়েছে। গুয়েরেরো রাজ্যের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র রবার্তো আলবেরাজ এক বিবৃতিতে বলেন, অন্তত ৩জন বন্দুকধারী বাজারে প্রবেশ করে ‘কোন কথা না বলেই’ কয়েকজন মানুষকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে ।

এতে ঘটনাস্থলেই দুই পুরুষ ও দুই নারী নিহত এবং গুরুতর আহতাবস্থায় অপর এক নারী ও পুরুষকে হাসপাতালে পাঠানোর পর উভয়ে মারা যায়। আকাপুলকোর অন্যতম বিপজ্জনক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন