News71.com
 International
 06 Jan 17, 11:36 AM
 307           
 0
 06 Jan 17, 11:36 AM

আই এসের হাত থেকে মসুলের ৭০ ভাগ দখল করেছে ইরাকি সেনারা ।।

আই এসের হাত থেকে মসুলের ৭০ ভাগ দখল করেছে ইরাকি সেনারা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে পূর্ব মসুলের প্রায় ৭০ শতাংশ দখল করে নিয়েছে ইরাকি সেনারা। ইরাকি বাহিনীর যুগ্ম কম্যান্ডার তালিব জানিয়েছেন, এসব এলাকার বাসিন্দাদের সহযোগিতায় তাদের অভিযান আরো সহজ হয়ে গেছে।

এক সপ্তাহ আগে থেকেই মসুলের এই অংশ দখলে আরো সক্রিয় হয়ে ওঠে সেনারা। তীব্র প্রতিরোধের মুখোমুখি হতে হলেও মার্কিন বাহিনীর সঙ্গে মিলিত ভাবে পূর্ব মসুলের বেশ কয়েকটি প্রদেশ হাতে পেয়েছে তারা। তিনি আরো জানিয়েছেন, পূর্ব দিকের ৬৫ বা ৭০ শতাংশই জঙ্গিদের হাত থেকে মুক্ত করা হয়েছে।

মসুলের পশ্চিম অংশে আইএসের নিয়ন্ত্রণ এখনও পুরোদমে বহাল রয়েছে। ইরাকি বাহিনীর যুগ্ম কমান্ডার জানিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে জঙ্গিরা গাড়িবোমা রেখে দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন