News71.com
 International
 06 Jan 17, 11:41 AM
 286           
 0
 06 Jan 17, 11:41 AM

লন্ডনে শীতের তীব্রতা থেকে বাঁচতে গৃহহীনদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র খুলছেন মেয়র।।

লন্ডনে শীতের তীব্রতা থেকে বাঁচতে গৃহহীনদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র খুলছেন মেয়র।।

 

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে শীত থেকে বাঁচতে গৃহহীনদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র খুলেছেন মেয়র সাদিক খান ।সামাজিক মাধ্যম টুইটার এবং ফেসবুকে সাদিক খান লিখেছেন, ‘যারা এই শীতের রাতে পথে-ঘাটে ঘুমাচ্ছেন তাদের জন্য আমরা জরুরি শীতকালীন আশ্রয়কেন্দ্র খুলেছি ।

তিনি আরো লিখেছেন, ‘এই শীতে যদি আপনারা কাউকে পথে-ঘাটে ঘুমাতে দেখেন তবে জরুরি ভিত্তিতে আমাদের জানান । সাদিক খান লন্ডনবাসীকে শীতে উষ্ণ থাকতে এবং একে অন্যের দিকে খেয়াল রাখতে বলেছেন । শীতের সময় প্রতিবেশিদের দিকে খেয়াল রাখতে সবাইকে উৎসাহিত করতে এনএইচএস ইংল্যান্ড থেকে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তিনি ।

দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ তুষারপাত এবং তাপমাত্রা কমে যাওয়া বিষয়ে সতর্ক করেছে মেট অফিস। ওই সতর্কতার পরপরই জরুরি আশ্রয়কেন্দ্র খুলেছেন মেয়র । গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত লন্ডনের তাপমাত্রা ছিল জিরো ডিগ্রি। সারাদিনে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন