News71.com
 International
 06 Jan 17, 05:17 PM
 315           
 0
 06 Jan 17, 05:17 PM

দীর্ঘ ৫০ বছর সম্পর্ক টানাপোড়ানের পর বাণিজ্যচুক্তি করল যুক্তরাষ্ট্র ও কিউবা ।।

দীর্ঘ ৫০ বছর সম্পর্ক টানাপোড়ানের পর বাণিজ্যচুক্তি করল যুক্তরাষ্ট্র ও কিউবা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ ৫০ বছর পর যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কিউবার প্রতিষ্ঠান কিউবা এক্সপোর্ট কয়লা বিক্রির জন্য যুক্তরাষ্ট্রের কোয়াবানা ট্রেডিংয়ের সঙ্গে চুক্তি করেছে। প্রতি টন কয়লার দাম ধরা হয়েছে ৪২০ মার্কিন ডলার ।

প্রায় ৫৫ বছর ধরে কিউবার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা থাকলেও দুই দেশের সরকার সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করে। ২০১৪ সাল থেকে ওবামা প্রশাসন ও রাউল কাস্ত্রোর পক্ষ থেকে দুই দেশের মধ্যে এই সম্পর্কোন্নয়নের চেষ্টা চলছে। কিউবার সূত্রে জানা যায়, শুরুতে ৪০ টন ‘মারাবু’ নামের বিশেষ কয়লা যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে কিউবা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন