
নিউজ ডেস্ক: অবশেষে শেষ করা গেল পাক জঙ্গি মুজফ্ফর আহমেদকে। এনকাউন্টারে খতম হলেন শীর্ষ এই লস্কর জঙ্গি। সেনা ও পুলিশের যৌথ অভিযানে খতম হলেন লস্কর জঙ্গি মুজফ্ফর আহমেদ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেনা ও পুলিশ। জানা গিয়েছে যে, গোপন সূত্রে পুলিশ ও সেনার কাছে খবর আসে যে, শীর্ষ লস্কর জঙ্গি মুজফ্ফর আহমেদ কাশ্মীরের বদগাম জেলায় লুকিয়ে আছে। তারপরেই তাকে ধরতে গিয়ে দুপক্ষের গোলাগুলিতে এনকাউন্টারে মারা যায় শীর্ষ লস্কর জঙ্গি মুজফ্ফর আহমেদ।