News71.com
 International
 06 Jan 17, 06:53 PM
 330           
 0
 06 Jan 17, 06:53 PM

ভূমিতে পোতা মাইন থেকে কুকুরকে বাঁচাতে গিয়ে পা হারিয়ে হিরো ইরানী সেনা ।।

ভূমিতে পোতা মাইন থেকে কুকুরকে বাঁচাতে গিয়ে পা হারিয়ে হিরো ইরানী সেনা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাস্তার একটি কুকুরকে ভূমিতে পোতা মাইন থেকে রক্ষা করে জাতীয় হিরোতে পরিণত হয়েছেন ইরান সেনাবাহিনীর এক সদস্য। ওই কুকুরটিকে বাঁচাতে গিয়ে মাইন বিষ্ফোরণে নিজের ডান পা হারান ১৯ বছর বয়সী এ তরুণ সেনা । ইরানে এখন তার নাম মানুষের মুখে মুখে। আর ছবি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ওই ইরানী সেনা সদস্যের নাম মোহাম্মদ বখতার। শিয়া প্রধান ইরানে তিনি সুন্নি মতাবলম্বী। ঘটনাটি ঘটে ইরানের শহর তাবরীজে গত ১৭ই ডিসেম্বরে পড়ন্ত বিকালে। শীতের মধ্যে নিজের জায়গায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন বখতার। একসময় লক্ষ করেন অস্ত্র ডিপোর চারপাশের কাটাতারের বেড়ার একটি অংশে আটকে গেছে একটি কুকুর ।

ছাড়া পাওয়ার জন্য চিৎকার করছে। বখতার জানতেন কাঁটাতারের অন্যপাশে ভূমি মাইন পাতা রয়েছে। জীবনহানি হতে পারে দুর্বল ওই কুকুরটিকে ছাড়িয়ে দিতে গেলে। বখতারের মানব হৃদয় নাড়া দিয়ে ওঠে। যেকোনো সময় মাইনের স্পর্শে মারা পড়তে পারে কুকুরটি। জীবনের ঝুঁকি রয়েছে জেনেও ছুটে যান কুকুরটিকে কাঁটাতার থেকে মুক্ত করতে ।

তিনি কাটাতারের ভেতরের পাশ থেকেই ডান পা এগিয়ে দেন কুকুরটিকে তার থেকে মুক্ত করতে। কুকরটিকে ছাড়িয়ে দিতেই সেটি ছুটে পালায়। আর সঙ্গে সঙ্গেই মাইনের বিষ্ফোরণ। ডান পাটি বিচ্ছিন্ন হয় দেহ থেকে। ডাক্তাররা ঘণ্টাখানেক চেষ্টা করেছেন পা জোড়া লাগাতে। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। এতো দিনে তার এই জীবে দয়ার কথা ভাইরাল হয়ে গেছে সারা ইরান জুড়েই। হাসপাতালের বাইরে অসংখ্য নারী, শিশু, বৃদ্ধা ফুল হাতে তাকে অভিনন্দন জানিয়েছেন। সুস্থ হওয়ার পর ফিরে আসেন নিজ শহর মারিভানে। এখানেও পায়ে হেটে, সাইকেল চালিয়ে লোকজন এসে অপেক্ষা করতেছিলেন তাকে একনজর দেখার জন্য ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন