
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে আবারও সংঘর্ষে অন্তত ৩৩ বন্দি নিহত হয়েছে। আহত হয়েছে কারারক্ষীসহ আরও কয়েক ডজন বন্দি। আজ শুক্রবার (৬ জানুয়ারি) রোরাইমা রাজ্যের মন্তে ক্রিসতো কারাগারে এ সংঘর্ষ হয় ।
কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ কথা জানিয়েছে। গত অক্টোবরে এই কারাগারেই সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছিল। সংবাদমাধ্যমে বলা হয়, আজ শুক্রবার স্থানীয় সময় ভোরে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে এই হতাহত হয়। তবে কী কারণে সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি ।
গত ২ই জানুয়ারি দেশটির মানাউস শহরের একটি কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘাতে অন্তত ৮০ জনের প্রাণহানি হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লাতিন আমেরিকান দেশগুলোর কারাগারে প্রায়ই এ ধরনের সংঘাত বেঁধে যায়। সবচেয়ে বেশি বাঁধে ব্রাজিলেই ।