
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়া সীমান্তে রাওয়া, আনাহ্ ও আল-কাইম শহরকে মুক্ত করার অভিযানের অংশ হিসেবে আরো ৭টি গ্রাম জঙ্গিদের দখল থেকে মুক্ত করেছে ইরাকি বাহিনী । জানা যায়, ইরাকের জনবহুল এই এলাকাগুলিই ছিলো আইএস জঙ্গিদের শেষ শক্তিশালী ঘাঁটি। এছাড়া ইরাকি বাহিনী আল-সাগরা'র উপকণ্ঠে পৌঁছে গেছে বলেও সিরিয়ার সামরিক সূত্র থেকে সংবাদমাধ্যমে জানানো হয়েছে ।
তবে ইতিমধ্যে ফালুজার হিত ও প্রাদেশিক রাজধানী রামাদিকে মুক্ত করেছে ইরাকি বাহিনী। তাছাড়া ২০১৪ সালে দখলে নেওয়া নগরী মসুলকে গত বছরের ১৭ই অক্টোবর থেকে মুক্ত করার অভিযান শুরু করে ইরাকি বাহিনী ।