
আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকা যাওয়ার পথে এক ঘণ্টার জন্য ঢাকায় যাত্রাবিরতি করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে চীনের একটি বিশেষ বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে জানা যায় ।
এসময় পররাষ্ট্র সচিব এম শহীদুল হক চীনের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার দিনগত ‘রাত ১২ টা ৪৫ মিনিটে চীনের স্পেশাল ফ্লাইট বিডিজে-৮০১- এর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় তার সফর সঙ্গী ছিলেন ৮ জন ।
এক ঘণ্টার বিরতি শেষে ওয়াং ই আবার রাত ২টায় বিডিজে-৮০২ এ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে জানা গেছে ।