News71.com
 International
 07 Jan 17, 01:40 PM
 256           
 0
 07 Jan 17, 01:40 PM

পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য তাপস পালকে ১৪ দিনের জন্য জেল হাজতে পাঠাল সিবিআই আদালত।।

পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য তাপস পালকে ১৪ দিনের জন্য জেল হাজতে পাঠাল সিবিআই আদালত।।

 

আন্তর্জাতিক ডেস্ক: তৃণমূল সংসদ সদস্য তাপস পালকে সিবিআই হেফাজত থেকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত । গতকাল শুক্রবার দ্বিতীয় দফার সিবিআই হেফাজতের মেয়াদ শেষে তাপস পালের জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী। এর বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী ।

জামিন আবেদনের শুনানি শুরু হতেই সিবিআই দাবি করে, তাপস পাল প্রভাবশালী ব্যক্তি। জামিন পেলে প্রমাণ নষ্ট করতে পারেন। এতে তদন্ত ব্যাহত হতে পারে । এদিকে সত্যি প্রভাবশালী হলে তাপস পাল আগেই প্রমাণ নষ্ট করতেন বলে দাবি করেন তাপস পালের আইনজীবী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন