News71.com
 International
 07 Jan 17, 01:42 PM
 297           
 0
 07 Jan 17, 01:42 PM

তুরস্কে ব্যর্থ অভিযানের জের ।। পুলিশসহ আরও ৬ হাজার কর্মীকে ছাটাই করল সরকার

তুরস্কে ব্যর্থ অভিযানের জের ।। পুলিশসহ আরও ৬ হাজার কর্মীকে ছাটাই করল সরকার

 

আন্তর্জাতিক ডেস্কঃ আরও অন্তত ৬ হাজার পুলিশ, সরকারি চাকুরিজীবী ও শিক্ষককে বরখাস্ত করেছে তুরস্ক সরকার। ২০১৬ সালের জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে কথিত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে তুর্কি প্রশাসন । আজ শুক্রবার জরুরি অবস্থার ক্ষমতাবলে জারি করা ৩টি ডিক্রি মাধ্যমে ২,৬৮৭ পুলিশ, বিচার বিভাগের ১,৬৯৯ কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৮৩৮ চাকুরিজীবী, ৬৪৯ শিক্ষক এবং ধর্ম মন্ত্রণালয়ের ১৩৫ কর্মকর্তাকে বহিষ্কার করা হয় ।

এর আগে গত মঙ্গলবার তুরস্কের পার্লামেন্ট দেশটিতে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর জারি করা বিশেষ অবস্থার মেয়াদ আরো ৩ মাসের জন্য বাড়ায়। এই অবস্থা জারি থাকলে সরকার যে কোনো ব্যক্তিকে শুধুমাত্র সন্দেহের বশে গ্রেফতার এবং বিনা বিচারে অনির্দিষ্টকাল পর্যন্ত আটক রাখতে পারে। সেই সঙ্গে সরকার পার্লামেন্টকে পাশ কাটিয়ে নতুন নতুন আইন পাস করতে এবং প্রয়োজনে সব ধরনের নাগরিক অধিকার স্থগিত রাখতে পারে ।

গত জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অন্তত ২৪০ ব্যক্তি নিহত হয়। প্রবাসী বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেনকে ওই অভ্যুত্থানে ইন্ধন যোগানোর জন্য অভিযুক্ত করে তুরস্কে তার কথিত অনুসারীদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করে আঙ্কারা। তুরস্কে জুলাইর পর থেকে এ পর্যন্ত অন্তত ৪০,০০০ ব্যক্তিকে আটক করে কারাগারে নিক্ষেপ করার পাশাপাশি এক লাখের বেশি সরকারি চাকুরিজীবীকে বরখাস্ত করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন