News71.com
 International
 07 Jan 17, 01:52 PM
 270           
 0
 07 Jan 17, 01:52 PM

মারজান ও সাদ্দামের মৃত্যুতে গুলশান হামলা তদন্তে কোনো বাধা আসবে না ।। পুলিশের মহাপরিদর্শক আইজিপি

মারজান ও সাদ্দামের মৃত্যুতে গুলশান হামলা তদন্তে কোনো বাধা আসবে না ।। পুলিশের মহাপরিদর্শক আইজিপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, "মারজান ও সাদ্দামের মত জঙ্গিদের মৃত্যুতে গুলশান হামলার তদন্তে কোনো বাধা আসবে না । " আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সন্ত্রাসবাদের ওপর এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় আইজিপি আরও জানান, "দুই জঙ্গির মৃত্যুতে গুলশান হামলার তদন্তে কোনো বাধা আসবে না। গুলশান হামলায় জড়িত বাকিদের গ্রেফতারে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে। সরকারের কাছে এ বিষয়ে সব ধরনের তথ্য রয়েছে। আর কোনো তথ্যের দরকার নেই ।

টেরোরিজম ইন দ্যা ওয়েব অব ইসলামিক স্টেট’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগ। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডস’র রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা কুলোনার। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান ।

৮ই জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ। আয়োজকদের পক্ষ থেকে সম্মেলনে ১৬ টি সেশনে ৪৫টি প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন