News71.com
 International
 07 Jan 17, 06:59 PM
 285           
 0
 07 Jan 17, 06:59 PM

রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউরোপে যাচ্ছে শত শত মার্কিন ট্যাংক ।।

রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউরোপে যাচ্ছে শত শত মার্কিন ট্যাংক ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির একটি বন্দরে মার্কিন কয়েক শ ট্যাংক ও ট্রাকসহ সামরিক সরঞ্জাম পৌঁছেছে। রুশ সীমান্তের কাছে ন্যাটো অবস্থান জোরদারের অংশ হিসেবে এগুলোকে পূর্ব ইউরোপে মোতায়েন করা হবে । জার্মান সংবাদপত্র এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন সামরিক মালবাহী একটি জাহাজ গত বুধবার জার্মানির ব্রিমারহ্যাভেন বন্দরে পৌঁছেছে। গতকাল শুক্রবার থেকে জাহাজের মাল নামানোর কাজ শুরু হয়েছে। আগামীকাল রবিবারের মধ্যে একই বন্দরে আরো ২টি মালবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে ।

ভারি ভারি মাল সড়ক এবং রেলপথে পোল্যান্ড নিয়ে যাওয়া হবে বলে খবরটি জানিয়েছে। পূর্ব ইউরোপে এ সব ট্যাংক ও সামরিক যান মোতায়েন করা হবে বলে বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। এছাড়া পোল্যান্ড ও বাল্টিক সাগর তীরবর্তী দেশ- বুলগেরিয়া ও রোমানিয়ায় মোতায়েন করা হবে ৪ হাজার মার্কিন সেনা। পর্যায়ক্রমে এ সব সেনা সেখানে অবস্থান করবে ।

এদিকে চলতি মাসের শেষ দিকে পোল্যান্ডে সেনা মোতায়েন সংক্রান্ত মহড়া চালাবে ন্যাটো। রাশিয়ার কথিত আগ্রাসী আচরণের মুখে ইউরোপীয় মিত্রদের উদ্বেগ হ্রাস করতে এ মহড়া আয়োজনের দাবি করেছে ন্যাটো ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন