
আন্তর্জাতিক ডেস্কঃ ঘানার নবনির্বাচিত প্রেসিডেন্ট নানা আকুফো অ্যাডডো শপথ নিচ্ছেন। গত মাসে তিনি নিউ প্যাট্রিউটিক পার্টির নেতৃত্ব দিয়ে ক্ষমতাশীন প্রেসিডেন্ট জন মাহামাকে নির্বাচনে পরাজিত করেন। আজ শনিবার (০৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।
পশ্চিম আফ্রিকার দেশ ঘানার রাজধানী আক্রায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে আফ্রিকার ১১টি দেশের রাষ্ট্রপ্রধানসহ ৬ হাজারের বেশি অতিথি অংশ নেবেন। এ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
৭২ বছর বয়সী নানা দেশটির সাবেক মানবাধিকার বিষয়ক আইনজীবী ছিলেন। ৩ বারের প্রচেষ্টায় তিনি প্রেসিডেন্ট হওয়া গৌরব অর্জন করেন। দেশটিতে ফ্রি মাধ্যমিক শিক্ষাগ্রহণ এবং আরও বেশি কারখানা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন নানা।