News71.com
 International
 07 Jan 17, 07:01 PM
 298           
 0
 07 Jan 17, 07:01 PM

বলিউড সুপারস্টার সালমান খান আইএসআই এজেন্ট ।। স্বামী ওম

বলিউড সুপারস্টার সালমান খান আইএসআই এজেন্ট ।। স্বামী ওম

 

আন্তর্জাতিক ডেস্কঃ অবিশ্বাস্য রকমের অভিযোগ আনা হল বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে। এখন পর্যন্ত এধরণের অভিযোগ এর আগে কখনো শুনতে হয়নি সল্লু মিয়াকে। কার এই ভয়ঙ্কর অভিযোগ! আর কেনই বা আনা হল তা?

ঘটনাটি হল, বিগ বস-এর ঘর থেকে বের করে দেওয়া হয়েছে স্বামী ওমকে। বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চলেছেন ওম। এর আগেও অনেককে নিয়ে এমন মন্তব্য করেছেন ওম। এবার ছেড়ে কথা বললেন না সালমান খানকেও। যদিও সালমানের বিরুদ্ধে এ অভিযোগ আনায় নিন্দার ঝড় বয়ে যাচ্ছে ওমের ওপর দিয়ে।

বিগ বস ১০ থেকে বহিষ্কৃত হওয়ার অব্যবহিত পরেই স্বামী ওম অভিযোগ করেন, ‘সালমান খান আইএসআই-এর এজেন্ট’। একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে দাঁড়িয়ে সালমানের বিরুদ্ধে এরকম মারাত্মক অভিযোগ করেন। ওম আরো বলেন, সালমান খান জাতীয়তা বিরোধীও।

উল্লেখ্য, আইএসআই হলো পাকিস্তানের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স, বা সংক্ষেপে বলা আইএসআই। যদিও স্বামী ওমের এমন অভিযোগকে কেউ গুরুত্ব দিচ্ছেন না। ওম এর আগেও আমির খান, শাহরুখ খান এবং সাইফ আলি খানকে অপহরণ করা হুমকি দিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন