News71.com
 International
 08 Jan 17, 10:11 AM
 388           
 0
 08 Jan 17, 10:11 AM

চীনে আঘাত হানতে সক্ষম ভারতের আধুনিক প্রযুক্তি সম্পন্ন অগ্নি ৪-৫ মিসাইল ।।

চীনে আঘাত হানতে সক্ষম ভারতের আধুনিক প্রযুক্তি সম্পন্ন অগ্নি ৪-৫ মিসাইল ।।

আন্তর্জাতিক ডেস্ক : অগ্নি-৪ ও ৫ পরমাণু মিসাইল পরীক্ষার ক্ষেত্রে জাতিসংঘ নির্ধারিত সীমা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে চীনা সংবাদমাধ্যম । একই সঙ্গে এ বিষয়ে নয়াদিল্লির কড়া সমালোচনাও করেছে দেশটি।চীনা সংবাদমাধ্যম জানায়, ‘ভারত জাতিসংঘের সীমা লঙ্ঘন করেছে। দীর্ঘ রেঞ্জের মিসাইল পরীক্ষা করেছে ভারত। ’ আরও বলা হয়েছে, ‘শুধুমাত্র ভারত নয়, আমেরিকাসহ পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ এই সীমা লঙ্ঘন করেছে ।

নয়াদিল্লি তাদের মিসাইল নিয়ে সন্তুষ্ট নয়। তারা চাইছে এমন রেঞ্জের মিসাইল আনতে, যা দিয়ে বিশ্বের যে কোন জায়গায় আঘাত করা সম্ভব। জাতিসংঘরে নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার ক্ষেত্রেও ভারত যোগ্যতম বলে উল্লেখ করা হয়েছে, কারণ ভারতের পারমাণবিক শক্তি এবং অর্থনৈতিক ক্ষমতা দুটিই বেশি ।

অগ্নি-৫ হল এমন একটি লং রেঞ্জের মিসাইল, যা চীনের মূল ভূখণ্ডেও আঘাত হানতে পারে। এটির রেঞ্জ ৫০০০ কিলোমিটার। তবে চীনা সংবাদমাধ্যমের দাবি, তারা মোটেই ভারতকে তাদের প্রতিপক্ষ বলে মনে করে না ।

সম্প্রতি অত্যাধুনিক প্রযুক্তিতে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। এসআরডিও দাবি, ১০০০ কেজির ভয়াবহ বিস্ফোরক নিয়ে প্রায় ৫০০০ কিলোমিটারেরও বেশি পথ পারি দিতে পারবে এই মিসাইল ।

এশিয়ার পাকিস্তান ও চীন ছাড়াও ইউরোপেরও একাধিক দেশে যেকোনো সময় আঘাত হানতে পারবে এই মিসাইল। এই ক্ষেপণাস্ত্রটি ‘শান্তির অস্ত্র’ বলেও কেন্দ্রের তরফে বর্ণনা করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন