
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী মারিও সোয়ারেস আর নেই। গতকাল শনিবার দেশটির রাজধানী লিসবনের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৯২ বছর ।
কারনেশন বিপ্লবের পর ডানপন্থী একনায়কতন্ত্রের পতনের মাধ্যমে সোয়ারেস ১৯৭৬ সাল থেকে ৭৮ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৮০ দশকে আবারও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন ।
এরপর ১৯৮৪ থেকে ৯৬ সাল পর্যন্ত তিনি দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এদিকে, পর্তুগারের সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করেছেন দেশটির সরকার ।