
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঙ্গরাজ্যে প্রচুর তুষারপাত হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৬ ইঞ্চি তুষারে ঢাকা পড়ে সর্বত্র। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেমে আসে মারাত্মক বিপর্যয় ।
নিউ ইয়র্কসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হিমাঙ্কের নিচে তাপমাত্রা প্রবাহিত হওয়ায় কাবু হয়ে পড়েছে হাজারো মানুষ। গত এক সপ্তাহ ধরে হিমাঙ্কের নিচে তাপমাত্রা প্রবাহিত হাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেমে চরম দুর্দশা। সবচেয়ে বেশি কাবু হয়েছেন বয়স্ক ও শিশু। তুষার ঝড়ের ফলে বিভিন্ন বিমানবন্দর থেকে হাজার হাজার বিমানে উঠানামা বাতিল করা হয়েছে। মহাসড়কগুলোতে দুর্ঘটনা বেড়েছে কয়েকগুন। এসব ঘটনা সামাল দিতে হিমসিম খাচ্ছে পুলিশ ।
যুক্তরাষ্ট্রের উত্তর-পুর্বাঞ্চলের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে গত দু'দিনে হিমাঙ্কের নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আরো কয়েকদিন একই তাপমাত্রা প্রবাহিত হবে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ ।