
আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় জম্মু ও কাশ্মীরের আখনুর জেলায় সন্ত্রাসী হামলায় তিনজন নিহত হয়েছে। আজ সোমবার জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স (জিআরইএফ) ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টায় এই হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় গুলির শব্দ শোনা গেছে। নিরাপত্তা বাহিনীরা এলাকাটি ঘিরে রেখেছিল। ভারতের সীমান্ত এলাকার সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে জিআরইএফ।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আখনুর জেলার জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের (জিআরইএফ) ক্যাম্পে এই সন্ত্রাসী হামলা হয়। সন্ত্রাসীরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলায় নিহত তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টার দিকে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় গুলির শব্দ শোনা যায়। হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে। ভারতের সীমান্ত এলাকার সড়কপথের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে জিআরইএফ।