News71.com
 International
 09 Jan 17, 12:40 PM
 267           
 0
 09 Jan 17, 12:40 PM

দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যে অভিনব উদ্দ্যোগ কেজরিওয়াল সরকারের ।পুরস্কার স্বরূপ মিলবে সার্টিফিকেট ও ২ হাজার রুপি....

দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যে অভিনব উদ্দ্যোগ কেজরিওয়াল সরকারের ।পুরস্কার স্বরূপ মিলবে সার্টিফিকেট ও ২ হাজার রুপি....

আন্তর্জাতিক ডেস্ক : বেশির ভাগ সময়-ই দেখা যায়, দুর্ঘটনাগ্রস্ত মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে না কেউ-ই । শুধু শুধু ঝামেলায় পড়ার ভয়ে বিপদে পড়া মানুষটাকে এড়িয়ে চলে যান অধিকাংশ মানুষই। মানুষের এই মানসিকতার পরিবর্তন আনতেই অভিনব এক উদ্যোগ নিয়েছে আম-আদমি পর্চির নেতৃত্বাধীন দিল্লি সরকার । অরবিন্দ কেজরিওয়াল সরকারের 'ভালো নাগরিক প্রকল্প' অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে সরকার তাকে ২ হাজার রুপি দিয়ে পুরস্কৃত করবে ।

গত শনিবার দিল্লি মন্ত্রীসভার বৈঠক শেষে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, পথ দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিয়ে ভর্তি করলেই নগদ ২ হাজার রুপি এবং সাহসিকতার সার্টিফিকেট তুলে দেওয়া হবে সাহায্যকারীর হাতে । দিল্লি সরকার আশা করছে, এভাবে জনগণের মধ্যে সচেতনতা বাড়বে এবং বিপদে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছেও জাগবে সাধারণের মধ্যে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন