News71.com
 International
 09 Jan 17, 01:22 PM
 313           
 0
 09 Jan 17, 01:22 PM

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি।।

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি।।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানি (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি.. রাজিউন) । হৃদরোগে আক্রান্ত হয়ে ইরানের তেহরানের শোয়াদা হাসপাতালে গতকাল রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম এ খবর জানায় ।

জানা যায়, ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের ৪র্থ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন রাফসানজানি। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ইরানের বিশেষজ্ঞ পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি । মৃত্যুর আগে তিনি ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৩৪ সালের ২৫শে আগস্ট ইরানের এ কৃতি রাজনীতিবিদ জন্মগ্রহণ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন