News71.com
 International
 09 Jan 17, 01:58 PM
 260           
 0
 09 Jan 17, 01:58 PM

জেরুসালেমে ইসরায়েলি সৈন্যদের ওপর আইএসের ট্রাক-হামলা, নিহত ৪ আহত ১৫ ।।

জেরুসালেমে ইসরায়েলি সৈন্যদের ওপর আইএসের ট্রাক-হামলা, নিহত ৪ আহত ১৫ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের পুলিশ বলছে, জেরুসালেমে এক দল সৈন্যের ওপর একটি ট্রাক উঠিয়ে দেবার ঘটনায় অন্তত ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্রগুলো বলছে, নিহতরা সবাই সৈন্য এবং তাদের বয়স ২০-এর কোঠায় ।

ঘটনাটিকে একটি সন্ত্রাসী আক্রমণ বলেই সন্দেহ করছে পুলিশ। ট্রাকটির চালককে গুলি করে হত্যা করা হয়েছে। বলা হচ্ছে সে জেরুসালেমেরই একটি আরব এলাকার বাসিন্দা ছিল। তবে তার নাম-পরিচয় এবং জাতীয়তা এখনো প্রকাশ করা হয় নি ।

জেরুসালেমের পুরো শহরের কাছে একটি রাস্তায় একদল ইসরায়েলি সৈন্য একটি বাস থেকে নামার সময় চলন্ত ট্রাক দিয়ে আক্রমণটি চালানো হয়। এক খবরে বলা হয়, রাস্তার ওপর অনেক দেহ পড়ে থাকতে দেখা গেছে। পুলিশের এক মুখপাত্র স্থানীয় রেডিও স্টেশনকে জানান, এটি ট্রাক দিয়ে চালানো একটা সন্ত্রাসী হামলা। স্থানীয় খবরে বলা হয়, ৪ জন সৈন্য এ আক্রমণে মারা গেছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কিছু ছবিতে দেখা যায় ট্রাকটির সামনের উইন্ডস্ত্রিনে বুলেটের আঘাতে বেশ কিছু ফুটো তৈরি হয়েছে। গত ১৫ মাসে ইসরায়েলিদের ওপর বেশ কিছু ফিলিস্তিনি আক্রমণের ঘটনা ঘটেছে - যার বেশির ভাগই ছুরি দিয়ে চালানো, তবে কয়েকটিতে যানবাহনও ব্যবহৃত হয়। কয়েকদিন আগে জার্মানির বার্লিন শহরে ট্রাক দিয়ে চালানো এমনই একটি আক্রমণে ১২ জন নিহত হয় ।
ইসরায়েলি সেনাদের ওপর ট্রাক হামলা চালিয়েছিল আইএস।। প্রধানমন্ত্রী নেতানিয়াহু

এদিকে পৃথিবীর অন্যতম প্রাচীন জনপদ ইসরায়েলের জেরুজালেমে ট্রাক চালিয়ে সেনা কর্মীদের পিষে মেরে ফেলার পিছনে ইসলামিক স্টেট জড়িত বলে দাবি করছে ইসরায়েল সরকার । দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, বিভিন্ন সূত্র খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হামলায় জড়িত আইএস জঙ্গিরা। যদিও জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ইসরায়েল সরকারের এই দাবিকে স্বীকার করতে নারাজ ।

‘The Jerusalem Post’ জানাচ্ছে, ঘটনাস্থল পরিদর্শন করে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তারপরেই তিনি আইএসকে দায়ি করেছেন। গতকাল পূর্ব জেরুজালেমের ইসরায়েলি অংশ আরমন হানেতিভ এলাকায় এ জঙ্গি হামলা হয় ।

জেরুজালেম পোস্টের রিপোর্ট, জনপ্রিয় পর্যটন স্থান ‘ওল্ড সিটি অব জেরুজালেম’দেখতে একটি বাসে করে এসেছিলেন ইসরায়েলি সেনার কয়েকজন। ভিডিও ফুটেজে দেখা গেছে, এক স্থানে জড় হওয়া কয়েকজনকে পিষে দিয়ে তীব্র গতিতে একটি বাস চলে গেল ।

পরে গুলি করে হত্যা করা হয় ফাদি আল কানবার (Fadi al-Qanbar) নামে ওই ট্রাক চালককে। সে পূর্ব জেরুজালেমের বাসিন্দা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, এই ট্রাক হামলায় মৃত্যু হয়েছে ৩ জন নারী ও ১ জন পুরুষের ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন