News71.com
 International
 09 Jan 17, 10:24 PM
 258           
 0
 09 Jan 17, 10:24 PM

মিয়ানমারে চলমান সহিংসতার মধ্যে গত সপ্তাহে ২২ হাজার রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশ ।। জাতিসংঘ

মিয়ানমারে চলমান সহিংসতার মধ্যে গত সপ্তাহে ২২ হাজার রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশ ।। জাতিসংঘ

 

নিউজ ডেস্কঃ মিয়ানমারে চলমান সহিংসতার মধ্যে গত সপ্তাহে বালাদেশের সীমান্ত পেরিয়ে প্রায় ২২ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। এ পর্যন্ত প্রায় ৬৫ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বলে এক প্রতিবেদনে জাতিসংঘের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে। আজ সোমবার এ তথ্য জানানো হয়। এদিকে রাখাইন রাজ্যের উত্তর প্রান্তে সেনাবাহিনী কঠোর নিরাপত্তা চালু করেছে ।

মিয়ানমার সেনাদের নির্যাতনের শিকার এসব রোহিঙ্গার সংখ্যা দেখে মানবাধিকার সংস্থাগুলো স্পষ্ট ভাবেই বলছেন, এটা মানবতার বিরুদ্ধে গুরুতর লঙ্ঘন। জাতিসংঘের মানবাধিকার দূত ইয়ংঘি লি সহিংস অবস্থা পর্যবেক্ষণের জন্য ১২ দিনের সফরে মিয়ানমারে যান। এদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু ।

আর তারা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ছেন। জাতিসংঘ দাবি করছে গত সপ্তাহে ২২ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মানবাধিকার সংস্থা বলছে, ৬৫ হাজার লোক আশ্রয় নিয়েছে কক্সবাজার এলাকায়। এসব মানুষ বাংলাদেশে এসে মিয়ানমার সেনাবহিনীর হাতে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের করুণ চিত্র তুলে ধরেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন