News71.com
 International
 09 Jan 17, 10:25 PM
 285           
 0
 09 Jan 17, 10:25 PM

প্যারিসে ডাকাতির শিকার মার্কিন রিয়েলিটি টিভি স্টার কিম কার্দাশিয়ান, গ্রেপ্তার ১৬ ।।

প্যারিসে ডাকাতির শিকার মার্কিন রিয়েলিটি টিভি স্টার কিম কার্দাশিয়ান, গ্রেপ্তার ১৬ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের রাজধানীতে গত বছর মার্কিন রিয়েলিটি টিভি স্টার কিম কার্দাশিয়ানের কাছ থেকে ডাকাতির ঘটনায় আজ সোমবার ১৬ জনকে আটক করা হয়েছে। গত বছর অক্টোবরে একটি ফ্যাশন উইকে অংশ নিতে প্যারিসের বিলাসবহুল এক হোটেলে উঠেছিলেন কিম কার্দাশিয়ান ।

একদিন মুখোশধারী কয়েক অস্ত্রধারী জোর করে কক্ষে ঢুকে তাকে বেঁধে ফেলে। এরপর তারা কার্দাশিয়ানের কাছ থেকে ৯০ লাখ ইউরোর স্বর্ণালংকার লুট করে। ফ্রান্সের ওই ঘটনা নিয়ে চলতি সপ্তাহান্তে প্রথমবারের মত ৩৬ বছর বয়সী কার্দাশিয়ান মুখ খুলেছেন। তিনি বলেন, তার আশংকা ছিল, ডাকাতরা তাকে মেরে ফেলতে পারে। তিনি জানান, ‘তারা আমাকে পেছন থেকে গুলি করতে যাচ্ছিল। তিনি আরো জানান, ‘বেরোনোর কোনও পথ ছিল না। ব্যাপারটা মনে আসলেই আমি হতাশ হয়ে যাই । ’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন