News71.com
 International
 09 Jan 17, 11:29 PM
 292           
 0
 09 Jan 17, 11:29 PM

নরেন্দ্র মোদির ডিগ্রি নিয়ে তথ্য জানাতে দিল্লি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ ।।

নরেন্দ্র মোদির ডিগ্রি নিয়ে তথ্য জানাতে দিল্লি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ নরেন্দ্র মোদি কি সত্যিই দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন? দ্রুত এই ব্যাপারে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এমনই নির্দেশ দেয়া হল বিশ্ববিদ্যালয়কে। মোদির ডিগ্রি সঠিক কিনা, তথ্যের অধিকার আইনে তা জানতে চেয়েছিলেন নীরজ শর্মা। কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে তথ্য জানাতে অস্বীকার করে ।

তাদের যুক্তি ছিল, এটি গোপনীয় নথি, তাই জানানো যাবে না। জাতীয় তথ্য কমিশনে পাল্টা নালিশ করেন নীরজ। তাঁর যুক্তি ছিল, যখন ফল প্রকাশ হয়, তা কাগজে দেয়া হয়েছিল। অর্থাৎ, জনসমক্ষে আনা হয়েছিল। তাহলে এখন তা গোপন থাকবে কেন? এই যুক্তি মেনে নিয়েছে তথ্য কমিশন। শুধু তাই নয়, যিনি তথ্য দিতে অস্বীকার করেছিলেন, সেই তথ্য কর্মকর্তা মীনাক্ষী সহায়কে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে ।

যদিও দিল্লি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তরুণ দাস জানিয়েছিলেন, ‘নরেন্দ্র মোদি ১৯৭৮ সালে বি এ পরীক্ষা দিয়েছিলেন। ১৯৭৯ সালে তিনি ডিগ্রি হাতে পান। ’ কিন্তু সেই বছর কারা পাস করেছিলেন, সেই তালিকাও চাওয়া হয়েছিল। এবার সেই তথ্যও জানাতে হবে দিল্লি বিশ্ববিদ্যালয়কে। অরবিন্দ কেজরিওয়াল গত বছর মোদির ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যে নীরজ শর্মা তথ্যের অধিকার আইনে ডিগ্রি সংক্রান্ত তথ্য চেয়েছিলেন তিনিও ‘আপ’ সমর্থক ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন