News71.com
 International
 10 Jan 17, 05:02 PM
 238           
 0
 10 Jan 17, 05:02 PM

ফিলিপিন্সের দক্ষিন উপকূলে জলদস্যুদের গুলিতে ৮ জেলে নিহত ।।

ফিলিপিন্সের দক্ষিন উপকূলে জলদস্যুদের গুলিতে ৮ জেলে নিহত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৮ জেলেকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র ব্যক্তিরা। আজ আজ মঙ্গলবার ফিলিপিন্স কোস্টগার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, হামলাটিকে জলদস্যুদের আক্রমণ বলে মনে করা হচ্ছে । এ ব্যাপারে কোস্টগার্ডের মুখপাত্র কমান্ডার আর্মান্দ বালিলো জানিয়েছেন, গতকাল সোমবার রাতে জামবোয়ানগা উপদ্বীপের কাছে লাউদ শিরোমোন দ্বীপের উপকূলে ফিলিপিনো একটি মাছ ধরার নৌকা নিয়ে ১৫ জেলে মাছ ধরছিলেন। ওই সময় একটি স্পিড বোটে ৫ সশস্ত্র ব্যক্তি এসে তাদের আক্রমণ করে ।

বালিলো জানান, “হামলাকারীরা জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ” তিনি আরো জানান, “এটিকে জলদস্যুদের হামলা বলে বিবেচনা করছি আমরা। তারা যদি ইসলামপন্থী জঙ্গি হতো, তাহলে অপহরণ করে মুক্তিপণের জন্য বন্দি করে রাখতো। হামলার পর রাতের অন্ধকারে হামলাকারীরা পালিয়ে যায় এবং তাদের খুঁজে বের করতে ওই এলাকায় কোস্টগার্ডের দুটি জাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

এর আগে গত মাসেও ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় উপকূলে কন্টেইনারবাহী একটি জাহাজে হামলা চালিয়েছিল ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গিগোষ্ঠী আবু সায়েফের সদস্যরা। তারা জাহাজটিতে উঠে জাহাজের ক্রুদের অপহরণ করতে চেয়েছিল, কিন্তু তাদের এ প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয় বলে জানিয়েছে কোস্টগার্ড ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন