
আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপ জুড়ে প্রচন্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত। ইতিমধ্যেই বহু মৃত্যুর খবর এসেছে । এই তুষারপাত নিয়ে গোটা ইউরোপ নাকাল হলেও ইতালির রাজধানী রোমে নেই কোন তুষার । আর তাই এই তুষারপাত দেখার জন্য মহিলা সমাজ কল্যাণ সমিতি আয়োজন করেছে শীতকালীন বনভোজন। ইতালীর আবরুজ্জো শহরের কাম্পো ডি ফেলেসি নামক স্থানে বরফে আস্ছাদিত পাহাড়ের মধ্যে এ বনভোজনের আয়োজন করা হয় ।
মহিলা সমাজ কল্যান সমিতির সভানেত্রী লায়লা শাহ এর নেতৃত্বে রোম থেকে বাস ছেড়ে যায়। তুষারপাতের মধ্যে আনন্দ উল্লাসে মেতে উঠেন অংশগ্রহণকারীরা। ক্যাবল কারের মাধ্যমে পাহাড়ের উপরে উঠেন তারা। মহিলা সমাজ কল্যান সমিতির সহ সভাপতি নার্গিস আক্তার ছাড়াও সাংবাদিক এমডি রিয়াজ হোসেন, খান রিপন, শিমুল রহমান ছাড়াও জাহাঙ্গীর আলম, রুহুল আমিন রাহুল, খান রবিন, ব্যবসায়ী হুমায়ুন কবিরসহ অর্ধশতাধিক প্রবাসী শীতকালীন বনভোজনে অংশগ্রহণ করেন ।
সংগঠনের সভাপতি লায়লা শাহ বলেন সৃষ্টিকর্তার সৃষ্টি প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই আমাদের এই আয়োজন। আগামী দিনেও ইউরোপের বিভিন্ন দেশে সবাই একত্রে ঘুরতে যাওয়ার পরিকল্পকনা রয়েছে ।