News71.com
 International
 10 Jan 17, 08:23 PM
 245           
 0
 10 Jan 17, 08:23 PM

আফগানিস্তানের রাজধানী কাবুলে সংসদের কাছে তালেবানের জোড়া বোমা হামলা ।।

আফগানিস্তানের রাজধানী কাবুলে সংসদের কাছে তালেবানের জোড়া বোমা হামলা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সংসদের কাছে ২টি পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালেবান ।

কর্তৃপক্ষের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম জানায়, আজ মঙ্গলবার দারুল আমানে এক হামলাকারী আত্মঘাতী হামলা চালায়। এর কিছুক্ষণ পরই একজন গাড়িবোমা হামলা চালায়। তালেবানদের দাবি, এই ঘটনায় অন্তত ৭০ জন নিহত বা আহত হয়েছেন। তবে এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন