News71.com
 International
 11 Jan 17, 11:13 AM
 239           
 0
 11 Jan 17, 11:13 AM

স্ত্রীর মিশেল ওবামার কথা বলতে গিয়েই কাঁদলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।।

স্ত্রীর মিশেল ওবামার কথা বলতে গিয়েই কাঁদলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।।

আন্তর্জাতিক ডেস্ক : বিদায়ী ভাষণে স্ত্রীর কথা বলতে গিয়ে চোখ ভিজে উঠলো বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। বাংলাদেশ সময় আজ বুধবার সকালে ওবামা শিকাগোতে তার বিদায়ী ভাষণ দেন । বিদায়ী ভাষণে মিশেল ওবামার কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। মিশেলকে ধন্যবাদ জানিয়ে ওবামা বলেন, তুমি আমাকে যেমন গর্বিত করেছো, তেমনি দেশকেও গর্বিত করেছো ।

তুমি শুধু আমার সহধর্মিণী নও, আমার একজন ভাল বন্ধুও। যাকে সুখে-দুঃখে সব সময় পাশে পেয়েছি। হোয়াইট হাউজে থাকা অবস্থায় তোমাকে কোনো কাজের জন্য কখনো বলতে হয়নি। সব সময় নিজ দায়িত্বে যত্ন নিয়ে সব কাজ করেছ । এসময় তার চোখে জল চলে আসে। এক পর্যায়ে ওবামা একটি সাদা রুমাল বের করে চোখের জল মুছতে শুরু করেন। ওবামার ভাষণের সময় মিশেল ওবামা সেখানেই উপস্থিত ছিলেন ।

টানা দুইবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের পর আগামী ২০ই জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বারাক ওবামা । ক্ষমতা হস্তান্তরের আগে এটাই তার শেষ ভাষণ। মঞ্চে উঠে তিনি আমেরিকাবাসীর উদ্দেশ্যে বলেন, 'গুডবাই' ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন